শিরোনাম

কেডিএ নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুনের ঘুষ দুর্নীতি অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন   |   অপরাধ

কেডিএ  নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুনের ঘুষ দুর্নীতি অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক


শেখ ফয়সাল আহমেদ : 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের  বিরুদ্ধে নানা অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগ নতুন নয়।  সাধারণ মানুষকে হয়রানি করে সেবার নামে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ একটি দুর্নীতিবাজ চক্র।  এবার আলোচনায় এসেছে (কেডিএ) নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুনের ঘুষ দুর্নীতি অর্থ আত্মসাৎ অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ। 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (KDA) নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুন (চঃদাঃ/প্রকল্প) কেডিএ-র আওতাধীন প্রকৌশল বিভাগের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের পরিকল্পনা, বাস্তবায়ন এবং তদারকির দায়িত্ব পালনকালে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। 

কেডিএ-র অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, রাস্তাঘাট নির্মাণ, প্রশস্তকরণ সহ বিভিন্ন প্রকল্প থেকে ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ এর অভিযোগে দুদক তথ্য প্রমাণ সংগ্রহ করছে।

গত বছর দুর্নীতি দমন কমিশন দুদকে প্রকৌশলী মোরতোজা আল মামুনের বিরুদ্ধে দুর্নীতির অর্থে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, অবশেষে সেই অভিযোগ আমলে নিয়ে দুদক তাদের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

ঘুষ দুর্নীতির অর্থে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মোরতোজা আল মামুন, পিতা মোক্তার আলী, মাতা ফেরদৌসী বেগম, স্ত্রী রুকাইয়া হাসনিন, শ্বশুর হাজের আলী, মেয়ে ফাতিমা বিনতে মোরতোজার নামে তথ্য চেয়ে ইতিমধ্যে ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা বলেন তদন্ত চলমান অবস্থায় আপাতত কিছু বলা যাবে না তবে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খুব ক্ষিপ্ত হয়ে যান বলেন আমি কোথায় দুর্নীতি করলাম?  যদি কিছু পান তাহলে যা খুশি লেখেন সমস্যা নেই।

অপরাধ এর আরও খবর: