বাউফলে জোর পূর্বক রেকর্ডিয় মালিকানা জমিতে পাকা ভবন নির্মানে বাঁধ দেয়ায় পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে রেকর্ডিয় মালিকানাধীন ভোগদখলীয় জমিতে থাকা দোকান ঘর জোর পূর্বক ভেঙে ফেলে পাকা ভবন নির্মান করতে গেলে জমির প্রকৃত মালিকগন বাঁধা দিলে ক্ষমতার বলে দেশীয় অস্ত্র দিয়ে, পিটিয়ে রাসেল হাওলাদার ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের জাফর সার্ভেয়ার (৬০) গং বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কনকদিয়া গ্রামে ভুক্তভোগির পত্রিক ভোগ দখলীয় জমিতে।
এ সন্ত্রাসী হামলায় রাসেল হাওলাদারের মাথায় মারাত্মক কাটা জখম হওয়ায় বাউফল উপজেলা হাসপাতাল থেকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনেক কাটা খরচ করে চিকিৎসা করিয়েও এখনও পুরোপুরি সুস্থ্য হননি আহত মামুন হাওলাদার।
এ সন্ত্রাসী হামলার ঘটনায় রাসেল হাওলাদারের ভাই মোঃ মামুন হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বিবাদীরা হলেন- ১। জাফর সার্ভেয়ার(৬০), পিতা মৃত দেখন হাং, ২। মোঃ আব্বাস উদ্দিন হাং (৫৫), পিতা মৃত সিরাজুল ইসলাম হাং, ৩। তাজেম আলীও আমিন উদ্দিন, পিতা মৃত আজাহার আলী, ৪। ছবি তারা, স্বামী আলী আজগর, ৫। মোঃ আল আমিন হাং (৬০), পিতা মৃত ইয়াছিন হাং, ৬। বশার কাজী (৫৫), পিতা মৃত আসাদ কাজী, ৭। হানিফ হাং (৬৬), পিতা অজ্ঞাত, সর্ব সাং কনকদিয়া ৮নং ওয়ার্ড, কনকদিয়া ইউপি, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী।
অভিযোগ ও ভুক্তভোগীদের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাদীর পৈত্রিক জমি দখলের পায়তারা করে আসছে বিবাদীরা। বিভিন্ন হুমকি সহ মারপিঠ করার ভয়ভীতি প্রদর্শন করে এনং জমিতে যাইতে দেয় না। বিবাদীরা লোকজন নিয়ে বাদীর পিতার জমিতে ঘর তোলার পায়তারা করে। বাদীর ভাইয়ের দোকান ঘর ভেঙ্গে ফেলে শর্ট কলাম করে বালি দিয়া ভরাট করে রাখে। ১১-০৪-২০২৬ তারিখ দুপুর অনুমান ১২.৩০ মিনিটের সময় বাউফল থানাধীন কনকদিয়া ইউপি কনকদিয়া ৮নং ওয়ার্ড, সাকিনে বাদীর ভোগ দখলীয় জমিতে বিবাদীরা জোর করে ঘর তোলার চেষ্টা করে। আমার ভাই ১নং সাক্ষী বাধা দিলে বিবাদীরা আমার ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। ১নং বিবাদী আমার ভাই ১নং সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে মাথায় রড দিয়া আঘাত করে মাথা ফাটাইয়া রক্তাক্ত জখম করে। ১-৪নং বিবাদী লাঠি সোটা ও শাবল নিয়া আমার ভাই ১নং সাক্ষীকে এলোপাথারী ভাবে আঘাত শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার ভাইয়ের স্ত্রী ২নং বাধা দিলে ৫-৭নং বিবাদীরা লাঠি সোটা ও শাবল নিয়া আমার ভাইয়ের স্ত্রী ২নং সাক্ষীকে এলোপাথারী ভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ৩নং বিবাদী আমার ভাইয়ের বৌয়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন অনুমান মুলা ১২ হাজার টাকা নিয়ে যায়। পুরুষ বিবাদীগন আমার ভাইয়ের বৌয়ের পরনের কাপড় চোপড় টাকা হেছড়া করে শ্লীলতা হানি ঘটায় ৪-৭নং বিবাদীরা আমার ভাইয়ের দিকে আগাইয়া আসিয়া প্রকাশ্যে প্রান নাশের হুমকি দেয়। সাক্ষীদের ডাকচিৎকারে এলাকার লোকজন আসিলে বিবাদীরা বাদীকে কিলঘুষি ও লাথি মারিয়া অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। বিবাদীরা বাদীকে মারপিট খুন জখমের হুমকি দেয়। বাড়ি ঘরে থাকত দিবেনা বলে হুমকি দেয়। এলাকার লোকজন আহত অবস্থায় বাদীর ভাই ভাবিকে নিয়ে বাউফল হাসপাতালে ভর্তি করায়। বিষয়টি গন্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় অভিযোগ দাখিল করেন।
বর্তমানে বাদী পক্ষ হুমকির মুখে দিন পার করছে। তারা অসহায় হয়ে আইনের কাছে তাদের উপরে সন্ত্রাসী হামলায় বিচার সহ তাদের পৈত্রিক সম্পত্তি অবৈধ ভাবে দখলদার হাত থেকে দখলমুক্ত করার জোর দাবী জানান।##
