শিরোনাম

মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন   |   শোক

মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে।  আজ (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামিত করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।  প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজায় অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা অংশ নেন। উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।