শিরোনাম

না ফেরার দেশে গৌরীপুর ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন   |   শোক

না ফেরার দেশে গৌরীপুর ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন


,গৌরীপুর, (ময়মনসিংহ ) প্রতিনিধি : 

ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা ছাত্রলীগের  সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন (৫০)।সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম হোসেন মামুন গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত হাফেজ খান পাঠান ওরফে নিলু মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে গৌরীপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,  এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন বলেন, মামুন ভাই ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন। তিনি দলের একজন নিবেদিত ও ত্যাগী কর্মী ছিলেন। ক্যান্সারের কাছ হার মেনে তিনি না ফেরার দেশে চলে গেছেন৷ সোমবার বাদ যোহর নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ গ্রামেই দাফন করা হয়েছে।