শিরোনাম

সাংবাদিক কাজী ইয়াকুব আলী নিমেলের পিতার দাফন সম্পন্ন

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর

সাংবাদিক কাজী ইয়াকুব আলী নিমেলের পিতার দাফন সম্পন্ন

দৈনিক আমার দেশ'র লালমাই উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক লালমাই বার্তার বার্তা সম্পাদক  সাংবাদিক কাজী ইয়াকুব আলী নিমেলের পিতা লালমাই উপজেলা বিএনপির সিনিয়র সদস্য কাজী ইকবাল হোসেন কাজল (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে।


সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।


এদিন বাদ আছর বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, “মৃত্যুর পর মানুষকে তার রাজনৈতিক পরিচয়ে নয়, মানবিক গুণে মূল্যায়ন করা হবে। কাজী কাজল একজন ভালো মানুষ ছিলেন, নামাজী ছিলেন—আল্লাহ তাকে জান্নাত দান করুন।”

তিনি জানাজার আগে দীর্ঘ রাজনৈতিক বক্তব্যের প্রচলিত সংস্কৃতির সমালোচনা করে বলেন, এতে মুসল্লিদের কষ্ট হয় এবং এটি পরিহার করা উচিত।


ছোট শরীফপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সৈয়দ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় জানাজা পূর্বে আরো বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, মরহুমের বড় ভাই কাজী শওকত, ছোট ভাই কাজী মিন্টু ও মরহুমের একমাত্র সন্তান কাজী ইয়াকুব আলী নিমেল। 


জানাজার নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক ডেপুটি কন্ট্রোলার মোহাম্মদ শহীদুল ইসলাম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কুদরত উল্যাহ, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু, লালমাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমান উল্লাহ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সরদার, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আদম ছফি উল্যাহ মামুন, বিএনপি নেতা আক্তারুজ্জামান রকেট, মাওলানা জাকির হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, কচুয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক তারেকুল ইসলাম, চলন কলেজের সহকারি অধ্যাপক রুহুল আমিন, কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক শরীফ হোসেন সরদার, হোমিও চিকিৎসক ডাঃ এসএম আলম, বাগমারা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম জহির, লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মতিন, লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা, লালমাই সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. কাউসার আহমেদ জুয়েল, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্না,  আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইকবাল হোসেন প্রমুখ। 


পরে বাদ মাগরিব কলিয়ারটেক জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে বলিপদুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম কাজী কাজল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


জানাজার পরে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি জানায় লালমাই উপজেলা বিএনপি, লালমাই প্রেস ক্লাব।  এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সাবেক আহবায়ক মানিক বনিক, লালমাই রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার ও শিক্ষানুরাগী বাবু সুমন রায় চৌধুরী।

জেলার খবর এর আরও খবর: