শিরোনাম

লালমাই উপজেলায় ফায়ারসার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন   |   জেলার খবর

লালমাই উপজেলায় ফায়ারসার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের  মানববন্ধন!


লালমাই উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে লালমাই উপজেলার কার্যক্রম শুরু হয়েছিল। উপজেলা প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছরেও অগ্নি নির্বাপণের জন্য কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি।

ফায়ারসার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারের দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছরই অগ্নিকাণ্ডে মানুষের কোটি কোটি টাকার সম্পদ পুড়ে নষ্ট হচ্ছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার বাগমারা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় গেইটের সামনে শিক্ষার্থীদের উপস্থিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে, অংশগ্রহণ করেন সাধারন শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমেকর্মী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

উপজেলার কোথাও যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পার্শ্ববর্তী উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ অথবা লাকসাম উপজেলা থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ওপর ভরসা করতে হয়। এসব উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সম্প্রতি লালমাই উপজেলার হাতিলোটা গ্রামের ৩টি ঘর, রমাবল্লবপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ঘর ও বাগমারা চেঙ্গাহাটা গ্রামের হারুন সর্দারের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

এছাড়াও, উপজেলার সদর বাগমারা বাজার কিংবা ভূশ্চি বাজারেও অগ্নিকাণ্ডের ঘটনায় বহু দোকানপাট পুড়ে ছাই হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে, ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা মনে করেন, ফায়ার সার্ভিস টিম পৌঁছাতে বিলম্ব হওয়ায় ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়েছে।

উপজেলাজুড়ে সরকারি দপ্তরগুলোর মধ্যে উল্লেখযোগ্য লালমাই থানা অস্থায়ী কার্যালয়, পল্লী বিদ্যুতের একটি জোনাল অফিস রয়েছে উপজেলার সদরের বাগমারায়। ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও এক ডজন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। মেঘনা গ্রুপের একটি শিল্প কারখানা। রিদম ও সততা ফার্নিচারের ৪টি ফ্যাক্টরিসহ শতাধিক উৎপাদনমুখী প্রতিষ্ঠান। পাঁচ শতাধিক বহুতল ভবন রয়েছে। দুটি স্নাতক কলেজ, ২৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা ও ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মানববন্ধনে অংশ নেওয়া লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, আমাদের লালমাইয়ে ফায়ারসার্ভিস স্টেশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পুঁড়ে ছাঁই হয়ে যাচ্ছে। দ্রুত সময় ফায়ারসার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানাই। এ-সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা কবির হোসেন রুমন, সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। 

লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস স্টেশনের জন্য বিগত সরকার গুলোর সময় বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের দাবি জানিয়েছি কিন্তু তাতে সাড়া পাইনি। আমরা আশা করবো কুমিল্লা ১০ সংসদীয় আসনের সাংসদ জনাব মোবাশ্বের আলম ভুঁইয়া এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে লালমাই উপজেলাবাসীকে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করবেন।

ছাত্রজনতার উপস্থিততে লালমাই উপজেলার সর্ব মহলের মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন শেষ হয়।

জেলার খবর এর আরও খবর: