খাগড়াছড়িতে বৈসাবি‘র প্রধান শোভাযাত্রায় বর্ণিল উপস্থাপনা
মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ (খাগড়াছড়ি) : পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার প্রধানতম শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গন থেকে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থি ছিলেন।
বর্ণিল শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা টাউন হলে গিয়ে শেষ হয়। এখানে ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি-বাঙ্গালী। শোভাযাত্রায় জেলার বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাদের নানা সাংস্কৃতিক পরিবেশনা ছিল। এছাড়াও মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়।
আগামী ১২ এপ্রিল চাকমা সম্প্রদায়ের নদী ফুল দেয়ার মধ্যে দিয়ে শুরু হবে পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ শুরু হবে।
