লালমাই উপজেলায় ফুটবলসহ যেকোনো খেলাধুলায় পাশে থাকার আশ্বাস দিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার
কামাল হোসেন:
স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলায় চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, বাগমারা ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড। যা বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের পাশে অবস্থিত। সেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান আছে বলে জানিয়েছেন বাগমারা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও বাগমারা ফুটবল এরিনার পরিচালক মো. রায়হানুল ইসলাম।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত আধুনিক ও সুসজ্জিত ফুটবল এরিনাটি দেখতে আকস্মিকভাবে পরিদর্শনে সেখানে উপস্থিত হন বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন বাগমারা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাগমারা ফুটবল এরিনার সভাপতি মো. রায়হানুল ইসলাম। বাগমারা ফুটবল এরিনার সাংগঠনিক সম্পাদক রাব্বি ইসলাম রায়হান, বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান। ড. শাহজাহান মজুমদারের আগমনের খবর শুনে একাডেমির খেলোয়াড়সহ বিভিন্ন এলাকার ফুটবল খেলোয়াড় গণ মাঠে উপস্থিত হন। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন নিজেদের সুস্থ রাখতে খেলায় মনোযোগ দিতে হবে, নিয়মিত ফুটবল সহ অন্যান্য খেলায় খেলায় অংশ গ্রহণ করে নিজেদের জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন আমি সবসময় খেলাধুলার সাথে জড়িত আছি। বাগমারা ফুটবল একাডেমির সাথে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন আমি ফুটবল এরিনার জন্য কিছু ক্রীড়া সামগ্রী প্রদান করবো এবং লালমাই উপজেলায় খেলাধুলায় আমি আমার সামর্থ্য মত সহায়তা করার চেষ্টা করবো, আমি ফুটবলকে খুব বেশি পছন্দ করি। আমি নিজ গ্রামে ফুটবল প্রসারে দেশ বিখ্যাত ফুটবল দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামের সাথে মিলিয়ে জামিরা মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করি এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি।
এখানে খেলোয়াড়দের সুবিধার জন্য ভিয়েতনামের ওয়াটারপ্রুফ ঘাস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফুটবল এরিনাটি মহাসড়কের পাশে হওয়ায় দূরদূরান্তের খেলোয়াড়রা অল্প সময়ে এবং অল্প ফি দিয়ে এখানে খেলাধুলা করতে পারবে।
