আহত রাজুর চিকিৎসায় সহযোগিতার আহ্বান
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট:) :
দুর্ঘটনায় গুরুতর আহত ও মানসিক ভারসাম্যহীন রাজু হাওলাদারের চিকিৎসার জন্য মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। সাতক্ষীরা জেলা সদরের একটি দোকানের সামনে পা ভেঙে উদ্ধার হওয়া রাজুর পরিবার বর্তমানে চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে।
রাজুর স্ত্রী খাদিজা বেগম জানান, এক বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হওয়া রাজু এখন চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায়। পায়ে সংক্রমণ দেখা দিয়েছে এবং উন্নত চিকিৎসা না হলে স্থায়ীভাবে পঙ্গুত্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের অসহায় পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন শরণখোলা শাখার সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাপ্পি ও অন্যান্য সদস্যরা।
খাদিজা বেগম সকল বৃত্তবানকে আহ্বান জানিয়েছেন রাজুর চিকিৎসায় সহযোগিতা করার জন্য, যাতে তার জীবন ও স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনা সম্ভব হয়।
