শিরোনাম

লালমাইয়ে উপজেলা জুড়ে দেওয়া হবে হামের টিকা

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন   |   জেলার খবর

লালমাইয়ে উপজেলা জুড়ে দেওয়া হবে হামের টিকা


লালমাই উপজেলা প্রতিনিধি: 

আজ সোমবার (২০ এপ্রিল) কুমিল্লার লালমাই উপজেলায় শিশুর হাম রোগের টিকার ক্যাম্পিং করা হবে। যা চলবে আগামী ১০শে মে রবিবার পর্যন্ত। এর মধ্যে মোট ১১ কর্মদিবসে এই ক্যাম্পিং উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে করা হবে। 

বর্তমান সময়ে হাসি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া শিশুর হাম রোগের প্রর্দুভাব লক্ষনীয়। তবে, লালমাই উপজেলায় এই পর্যন্ত কোন হাম রোগে আক্রান্ত শিশু পাওয়া যায়নি। 

আর তাই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হামের টিকা কার্যক্রম চালানো হবে। রবিবার (১৯ এপ্রিল) হামের ভ্যাকসিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এক আলোচনা সভায় এই সমস্ত তথ্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এ-সময় উপস্থিত ছিলেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারন সম্পাদক কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী বৃন্দ।

জেলার খবর এর আরও খবর: