শিরোনাম

শরনখোলায় চিরাচরিত সেই পুরনো দিনের মতো মাঠে গরু চড়ানো

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

শরনখোলায় চিরাচরিত সেই পুরনো দিনের মতো মাঠে গরু চড়ানো

সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট:) : 

গ্রামের সবুজ মাঠে এখনো দেখা মেলে পুরনো দিনের সেই পরিচিত দৃশ্য—মাঠে গরু চড়ানো। আধুনিকতার প্রভাবে অনেক কিছু বদলালেও এই ঐতিহ্য এখনো গ্রামবাসীর জীবনের অংশ হয়ে আছে।

উপকূলীয় শরণখোলা উপজেলার উত্তর সোনাতলা গ্রামের মানুষ গরু নিয়ে মাঠে যান। খোলা আকাশের নিচে সবুজ ঘাসে গরু চড়ানোর দৃশ্য গ্রামবাংলার সৌন্দর্য ফুটিয়ে তোলে।

জাহাঙ্গীর জমাদ্দার বলেন, “আমার ৩০টি গরু আছে। আমরা এই পুরনো নিয়ম ধরে রাখছি। এতে গরুর যত্ন ভালো হয় ও খরচ কম।"

খালেদা বেগম বলেন, “মাঠে গরু চড়ানো আমাদের সংস্কৃতির অংশ। এতে আমরা স্বাবলম্বী হতে পারি।চ্

লিপি বেগম জানান, “নিরাপত্তাহীনতায় মাঝে মাঝে চোর গরু নিয়ে যায়।"

এ বিষয়ে শরণখোলা উপজেলা অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, “ সার্বক্ষণিক পুলিশের টহল বিদ্যমান আছে। অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো।"

গ্রামবাসীরা মনে করেন, প্রাকৃতিকভাবে গরু পালন করলে দুধ ও মাংসের গুণগত মান ভালো থাকে।

জেলার খবর এর আরও খবর: