শিরোনাম

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন   |   জেলার খবর

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) : 

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিরোধী দল জুলাই সনদ নিয়ে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। অথচ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বলেছেন, জুলাই সনদের যতগুলো কথা আছে, যতগুলো অক্ষর আছে। আমরা প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা কথা বাস্তবায়ন করবো। 

তিনি রবিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের পৌনে তের কোটি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘদিন পরে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠন করেছে। আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা শুধু পাই নাই  আমরা জনগণের সেই নির্বাচনে প্রত্যক্ষভাবে প্রায় ৫১ শতাংশ প্লাস ভোট আমাদের প্রতি সরাসরি সমর্থন দিয়েছেন। এই সমর্থনকে ধারণ করে আমরা সেই ইশতেহার গুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় ও সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, জিপি আব্দুল বারি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


জেলার খবর এর আরও খবর: