শিরোনাম

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়াতে গিয়ে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ!

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন   |   জেলার খবর

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়াতে  গিয়ে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ!

কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ইসমাইল হোসেন (১৩) নামে মানসিক প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।নিখোঁজ ইসমাই হোসেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং সে নারায়ণপুর মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ ছাত্রের পরিবার জানায়, গত ৪ এপ্রিল ইসমাইল নিজ বাড়ি থেকে সোনাইকান্দি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। পরদিন ৫ এপ্রিল সকাল ৭টার দিকে তাকে একটি পাখি ভ্যানে করে নিজ বাড়ি ঘোড়ামারা বিলপাড়ায় পাঠানো হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ছাত্রের ব্যাপারে ইসমাইলের মা চম্পা খাতুন জানান, আমি ছেলেকে ভ্যানে তুলে দিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। পরে বাড়ি ফিরে দেখি সে এখনও পৌঁছায়নি। এরপর আত্মীয় স্বজনদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজ ইসমাইল মানসিক প্রতিবন্ধী, যা পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়িয়েছে।এ ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। নিখোাঁজ শিশুটিকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিখোঁজ প্রতিবন্ধী মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধারে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: