শিরোনাম

ছাত্রদল নেতা জাহিদুল হোসেনের চোখের সফল অপারেশন সম্পন্ন

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন   |   জেলার খবর

ছাত্রদল নেতা জাহিদুল হোসেনের চোখের সফল অপারেশন সম্পন্ন


২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলার ঘটনায় টিয়ারগ্যাসের আঘাতে গুরুতর আহত সিলেট মহানগর ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল হোসেনের চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় ধরে চোখের সমস্যায় ভোগার পর সম্প্রতি রাজধানীর গ্রিন রোডস্থ 'ভিশন আই হসপিটালে' চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অপারেশন সম্পন্ন হয়।


অস্ত্রোপচার শেষে জাহিদুল হোসেন বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। এদিকে, অস্ত্রোপচার পরবর্তী খোঁজ নিতে গত ২৬ এপ্রিল রবিবার তাকে দেখতে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এ সময় তাঁর সঙ্গে ছাত্রদলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপি কার্যালয়ে হামলা ও টিয়ারগ্যাস নিক্ষেপের সময় জাহিদুল হোসেন চোখে আঘাতপ্রাপ্ত হন। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া শেষে তাঁর চোখের এই অস্ত্রোপচার সম্পন্ন হলো। নেতৃবৃন্দ তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন।

জেলার খবর এর আরও খবর: