নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে গৌরীপুরের চার প্রতিষ্ঠানে জরিমানা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২১ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার দুপুরে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় এই অভিযান পরিচালনা করে ও জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা ও ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সোনালী মেকিকেল হল ৮ হাজার ও রতন মেডিকেল হল ৫ হাজার। মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে লোকনাথ বেকারী এন্ড সুইটস ৫ হাজার ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য রাখার দায়ের হাসান ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমান করা হয়।
ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, ‘নিষিদ্ধ পণ্য রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চারটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
