দুপুর হলেও ময়মনসিংহ সিটি করপোরেশেন অফিসে নেই কোন কর্মকর্তা : ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম
দুপুর হলেও ময়মনসিংহ সিটি করপোরেশেন অফিসে নেই কোন কর্মকর্তা ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশেন সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এসময় সেবা গ্রহীতাদের সাথে কথা বললে তারা জানান, সকাল দশটায় অফিস খুললেও এখনো কোন কর্মকর্তা-কর্মচারী আসেনি। তারা আরো বলেন এই অফিসে যারা চাকরি করে তারা কোন কাজ করে না এতে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ছে। অথচ প্রতিমাসে বেতন ভাতা পাচ্ছে। এই ভোগান্তি থেকে মুক্তি চায় তারা ।
এ বিষয়টি দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার চিফ রিপোর্টার মাহমুদ মোরশেদ চৌধুরী বিভাগীয় কমিশনারকে ফোনে জানালে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
