শিরোনাম

গৌরীপুর প্রেসক্লাবের কমিটি : ফারুক সভাপতি, রাকিব সম্পাদক

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

গৌরীপুর প্রেসক্লাবের কমিটি : ফারুক সভাপতি, রাকিব সম্পাদক


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : 


ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।  নতুন কমিটির  সভাপতি  দৈনিক ইনকিলাবের  উপজেলা প্রতিনিধি বেগ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব। ৬ এপ্রিল সোমবার রাতে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন আহ্বায়ক সদস্য সচিব হুমায়ুন কবীর| 


সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের  সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন, শেখ মো. বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক  সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ| 

নতুন কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত আলোচনা করে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

মিডিয়া কর্নার এর আরও খবর: