পটুয়াখালীতে গণতন্ত্র, সহনশীলতা ও রাজনৈতিক সম্প্রীতি জোরদারে সংলাপ
মোহাম্মদ রাজু (পটুয়াখালী সদর) :
পটুয়াখালীতে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘MAF Harmony Dialogue’ শীর্ষক একটি সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় শহরের মল্লিকা পার্টি সেন্টারে এ সংলাপের আয়োজন করে Multiparty Advocacy Forum (MAF) পটুয়াখালী। অনুষ্ঠানে সহযোগিতা করে UK International Development এবং Democracy International।
সংলাপ সভায় সভাপতিত্ব করেন Democracy International–এর উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান। অনুষ্ঠানে মূল উপস্থাপনা করেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেহাংশু সরকার কুট্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন।
এছাড়াও পটুয়াখালীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপে বক্তারা বলেন, ‘Harmony Dialogue’ এমন একটি উদ্যোগ যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং সহিংসতা কমানোর উপায় নিয়ে আলোচনা করেন।
বক্তারা আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা এবং আলোচনার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের সংলাপ স্থানীয় সমস্যা সমাধান এবং রাজনৈতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
বক্তাদের মতে, ভবিষ্যতেও এ ধরনের সংলাপ অব্যাহত থাকলে পটুয়াখালীতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ়
