শিরোনাম

ঈদের আগে আগুনে পুড়ল রংমিস্ত্রির শফিকুলের ঘর

 প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর

ঈদের আগে আগুনে পুড়ল রংমিস্ত্রির শফিকুলের ঘর

গৌরীপুর (ময়মনসিংহ)  উপজেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের গৌরীপুরে রংমিস্ত্রি শফিকুল ইসলামের তালাবদ্ধ ঘর  আগুন পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুরে উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামে এই ঘটনা ঘটে।  জানা যায়, শফিকুল ইসলাম উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় রংমিস্ত্রির কাজ করেন। বাড়িতে শফিকুলের টিনশেড ঘরটি তালাবদ্ধ ছিল। বুধবার দুপুরে শফিকুলের ঘরে আগুনের লেলিহান দেখে প্রতিবেশীরা ডাক-চিৎকার শুরু করে। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রংমিস্ত্রি শফিকুল ইসলাম বলেন, আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। সর্বশেষ সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় বাড়িতে যাই। ফেরার সময় ঘর তালাবদ্ধ করে রেখে আসি। আজ খবর পেলাম ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের আগে এমন দুঃসংবাদ পাবো মনটা খারাপ হয়ে গেছে।

গৌরীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কমান্ডার হাসানুজ্জামান শাহীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: