শিরোনাম

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন   |   জেলার খবর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মো. রাজু (পটুয়াখালী সদর ):

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক জনাব জুয়েল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আব্দুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়, সে বিষয়ে বাস্তবমুখী প্রদর্শনী করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার তৎপরতার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরও বলেন, এ ধরনের মহড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি ডিসি স্কয়ার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলার খবর এর আরও খবর: