শিরোনাম

শরণখোলায় আলু চাষে আগ্রহ কম, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন   |   জেলার খবর

শরণখোলায় আলু চাষে আগ্রহ কম, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা


সঞ্জয় কুলু (শরনখোলা, বাগরেহাট): বাগেরহাটের শরণখোলা উপজেলায় এবার আলু চাষে কৃষকদের আগ্রহ কমেছে। গত মৌসুমে ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদন খরচও ওঠেনি বলে অভিযোগ অধিকাংশ চাষির। ফলে তারা আলুর বদলে পেঁয়াজসহ বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন।


গত বছর ৫০ কেজির বস্তা বীজ আলুর দাম ছিল তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। এক বিঘায় উৎপাদন খরচ পড়েছিল ৮০ হাজার থেকে এক লাখ টাকা। কিন্তু মৌসুম শেষে মাঠেই ৭০০–৮০০ টাকা মণ দরে আলু বিক্রি করতে বাধ্য হন কৃষকরা।


এবার বীজের দাম কমলেও দেশের বাজারে পুরনো ও নতুন আলুর সরবরাহ বেশি থাকায় দাম আরও কমার আশঙ্কা রয়েছে। সংরক্ষণাগারের অভাবে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। তবু কৃষি বিভাগ ১১০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ঠিক করেছে।

জেলার খবর এর আরও খবর: