গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র্যালী, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
সভাপতির বক্তব্যে এ সময় তিনি বলেন, আমাদের দেশে দুর্যোগ প্রতিনিয়ত হয়ে থাকে। বর্তমানে বিশ্বে মানবসৃষ্ট দুর্যোগের ভয়াবহতা বেশি লক্ষ্য করছি। প্রাকৃতিক ও মানবসৃষ্টগুলো আমাদের জীবনকে বিভৎস্য করে দেয়। এই জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের শিশু-কিশোরদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে তারা দুর্যোগ প্রতিরোধ করতে পারে ও সচেতন হতে পারে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবাইয়াত, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, ইউপি সদস্য মো. শহীদুল্লাহ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবীর হীরা ও গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার প্রমুখ। গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার মো. হাসানুজ্জামান শাহীনের নেতৃত্বে অগ্নিনির্বাপক মহড়ায় অংশ নেন ফায়ার ফাইটার মনির, এমদাদুল হক, জীবন, ফিরোজ ও শরীফ।
