শিরোনাম

রূপসা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন   |   জেলার খবর

রূপসা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোশারেফ হোসেন (রুপসা) : 

পবিত্র রমজান মাস উপলক্ষে রূপসা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান,প্রেসক্লাবের শুভাকাঙ্ক্ষী বুদ্ধদেব হালদার জুয়েল, সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সহ-সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ইউশা মোল্লা, সাংগঠনিক সম্পাদক মজিদ শেখ, প্রচার সম্পাদক নাজিম সরদার, দপ্তর সম্পাদক  বিএইচ বাকি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, মিজানুর রহমান, এস‌এম মুনিম প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম।

জেলার খবর এর আরও খবর: