শিরোনাম

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে চলন্ত গাড়িতে তুলে বর্বর কায়দায় ছিনতাই

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন   |   মহানগর

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে চলন্ত গাড়িতে তুলে বর্বর কায়দায় ছিনতাই

মাহফুজার রহমান :ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত শনিবার ০৭মার্চে এক ব্যবসায়ীকে চলন্ত প্রাইভেটকারে তুলে হাত-পা অবেঁধে বেধড়ক মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​ভুক্তভোগী ব্যবসায়ীর নাম খোকন বেপারী (৩৬)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর বালাপপুর নতুন বাজার এলাকার বাসিন্দা এবং ইসলামপুর চায়না মার্কেট আন্ডারগ্রাউন্ডের ‘ব্যাপারী বস্ত্র বিতান’-এর মালিক।

​ঘটনার বিবরণ:: গত শনিবার ০৭মার্চ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীনগর যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন খোকন বেপারী। এসময় একটি পুরনো সাদা প্রাইভেটকার এসে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। কিছু দূর যাওয়ার পর আরও দুই যাত্রী গাড়িতে উঠলে তারা সবাই মিলে খোকন বেপারীর চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলে।

​বর্বর নির্যাতন ও লুটতরাজ : অভিযোগ অনুযায়ী, গাড়িতে থাকা চার ছিনতাইকারী লোহার হাতুড়ি ও চাপাতির ভোঁতা অংশ দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, ২০ হাজার টাকা মূল্যের একটি অপ্পো মোবাইল এবং একটি নকিয়া বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয়।

​নৃশংসতার এখানেই শেষ নয়; মারধরের এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে দিয়ে তার দোকানের কর্মচারী পাভেলের কাছে ফোন করায় এবং আরও টাকা পাঠাতে বাধ্য করে। পরে পাভেল তাদের দেওয়া একটি ব্যক্তিগত বিকাশ নম্বরে ১৬ হাজার টাকা পাঠালে তারা সেই টাকা ক্যাশ আউট করে নেয়। সব কেড়ে নিয়ে তাকে গুরুতর অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মহানগর এর আরও খবর: