রূপসায় দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত
মোঃ মোশারেফ হোসেন (রূপসা ) :
রূপসায় জার্মান কো-অপারেশন এর অর্থায়নে জাগ্রত যুব সংঘ এর বাস্তবায়নে এসসিভিএল প্রকল্পের আয়োজনে দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বিষয়ক অ্যাডভোকেসি সভা গত ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেজেএস -এসসিভিএল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা স্বাগত বক্তব্য এবং এডভোকেসি সভার উদ্দেশ্যে বর্ণনা করেন। এছাড়াও তিনি প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতিও উপস্থাপন করেন। উপকূলীয় অঞ্চলের শিশুরা দুর্যোগ পরিস্থিতিতে যে শিক্ষাগত চ্যালেঞ্জ এর মুখোমুখি হয় সে বিষয়ে শিশু ফোরামের সদস্যদের বক্তব্য ও দাবি উপস্থাপন করেন যথাক্রমে রূপসা উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু ফোরামের সভাপতি স্নেহা, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব দিশা মজুমদার ও সাইমুন রহমান আকাশ। উপকূলীয় অঞ্চলের শিশুরা দুর্যোগ পরিস্থিতিতে যে শিক্ষাগত চ্যালেঞ্জ এর মুখোমুখি হয় সে বিষয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াজ শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম তরফদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী।জেজেএস- এসসিভিএল প্রকল্পের সিসিই তানিয়া আক্তারের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জেজেএস -এর বিডাব্লিউএসই -প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ ফারুক আল মাসুদ, পূজা দে, মহিলা ইউপি সদস্য আইরিন পারভীন,রেশমা বেগম, সপ্না রানী পাল, নৈহাটি ইউপি সচিব অসিতবরণ বিশ্বাস, ঘাটভোগ ইউপি সচিব নবীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা এর পক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনারুল কুদ্দুস।
