শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের ইফতার মাহফিল
"ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি” এই স্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ (রকিং) ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৮ ! বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে দেশ সেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের পাশাপাশি শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসা সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত হয়ে সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।
ইফতারের আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ।শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়।
ব্যাচের শিক্ষার্থী দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরান হোসেনের উদ্যােগে আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম জহির। ১৮ ব্যাচের শিক্ষার্থী কাজী ইয়াকুব আলী নিমেল, মারুফ সিরাজী, এমদাদুল হক রিপাতের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে অংশ নেন ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী।
ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিচারণ করেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের সকল শিক্ষার্থীরা ।
ইফতার মাহফিলে ১৮ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের, প্রবাসে অবস্থানরত বন্ধুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
