ফরিদপুরের উপজেলা গুলোতে মাদক এ সয়লাব
ফরিদপুরে জেলাসহ উপজেলা গুলোতে মাদক এ সয়লাব,কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, একাধিক সংস্হা র্যাব, যৌথ বাহিনী, পুলিশ ও মাদব দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জোড়লো ভাবে মাঠে কাজ করলেও তার মধ্যে ও মাদক ব্যাবসায়িরা
তাদের এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ফরিদপুরে এক সপ্তাহে দুটি মার্ডার হয়েছে মাদক এর দ্বন্দ্বে ।প্রায়ই এ ধরনের খুন খারাপি হয়েই থাকে। মাদক ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে ফরিদপুরের সদরপুর উপজেলায়। অনুসন্ধানে জানাযায় মাদক এর বড় ব্যাবসায়িরা হচ্ছে সদরপুরে শ্যামপুর গ্রাম এর কোকেন ফারুক,বাকপুরা গ্রামের রুবেল,প্রানপুরের দাদন এবং বাবু চরের মহসিন সহ একাধিক ব্যাক্তিরা। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাদক বিক্রি হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায় এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে। নামপ্রকাশ না করার শর্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান যাদের নাম এসেছে মাদক বিক্রি বিষয়ে তাদের সকলের নামে ৪/৫ টি করে মামলা আছে এবং সব মামলা গুলো বতর্মানে চলমান।
তিনি আরো জানান আমরা নিয়মিত মাদক এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে,
অনুসন্ধানে আরো জানা যায় বিল্লাল নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা ব্যাবসিদের সাথে কিছু টা যোগাযোগ থাকতে পারে।
তবে এ বিষয়ে বিল্লালের সাথে যোগাযোগ করলে তিনি এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
