লালমাই সাংবাদিক সমিতির সৌহার্দ্যের ইফতার!
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার গ্লোবাল টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত বাংলা ফুডস এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।
লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এবং লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা'র সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, সুশাসনের জন্য নাগরিক লালমাই উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, সদস্য ফরহাদ উদ্দিন বাবু, বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলেক হোসেন, দন্ত চিকিৎসক মফিজুল ইসলাম মুন্না, বাকই উত্তর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলার সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, লালমাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অরুণ পাল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু, উপজেলা শ্রমিকদলের সভাপতি সোলেমান মিয়া, উপজেলা রেন্ট-এ কার কমিটির সভাপতি হারুন সর্দার, বিএনপি নেতা আমিরুজ্জামান দুলাল, ভাবকপাড়া আল নূর মাদ্রাসার পরিচালক বিল্লাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল মোল্লা, এনসিপি নেতা কবির হোসেন রুমন, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান, ছাত্রদল নেতা হাবিব হোসেন, ছাত্রদল নেতা আরিফ মজুমদার, যুবদল নেতা আমির হোসেন, প্রবাসী মহিন উদ্দিন, আজকের লালমাই সম্পাদক নাছির আহম্মেদ, লালমাই সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তমাল বণিক, সাংগঠনিক সম্পাদক গাজী মামুন, লালমাই বার্তা'র বার্তা সম্পাদক কাজী নিমেল, সাংবাদিক মনিরুজ্জামান, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আফজল রনিসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ইফতার মাহফিল হলো পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। লালমাই সাংবাদিক সমিতির সদস্যরা সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উপস্থিত সবার মধ্যে ছিল ভ্রাতৃত্বের উষ্ণতা ও আগামীর পথচলায় একসঙ্গে থাকার দৃঢ় প্রত্যয়।
