শিরোনাম

ঈদ উপলক্ষে চাল উপহার পেল একশত প্রতিবন্ধী

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন   |   জেলার খবর

ঈদ উপলক্ষে চাল উপহার পেল একশত প্রতিবন্ধী


গৌরীপুর (ময়মনসিংহ) থেকে 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে স্থানীয় একশত প্রতিবন্ধীকে করে চাল উপহার দেয়া হয়েছে।  বুধবার বিকালে গৌরীপুর জংশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ প্রতিবন্ধীদের মাঝে উপহারে চাল তুলে দেন। অনুষ্ঠানে একশত প্রতিবন্ধীর প্রত্যেকেকে ১০ কেজি করে চাল উপহার দেয়া হয়। অপ্রত্যাশিত ভাবে চাল উপহার পেয়ে প্রতিবন্ধীদের মাঝে হাসি ফুটে উঠে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মিয়া। অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায় ইমরান হোসেন খান, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জল, সদস্য সচিব নুরুজ্জামান, মো. মোস্তফা হোসেন, মো. নুরুল্লাহ, আব্দুল সোবহান প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: