রূপসায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন
মোঃ মোশারেফ হোসেন (রূপসা) : রূপসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ২১ শে ফেব্রুয়ারি সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভুমি ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার্স ইনচার্জ আঃ রাজ্জাক মীর, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা খাঁন বজলুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ আলামিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, আনসার ভিডিপি কর্মকর্তা হারুনার রশীদ, ইন্সপেক্টর ইহতেসামুল হক, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সহ সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ইউশা মোল্লা, কোষাধ্যক্ষ নাহিদ জামান, দপ্তর সম্পাদক বিএইচ বাকি সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে ২১ ফেব্রুয়ারির রাত ১২.০১ মিনিটে রূপসা উপজেলা শহীদ মিনারে, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত দিয়ে প্রাণ উৎসর্গ কারী জাতির বীর শহীদ সন্তানদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
