শিরোনাম

শীতের ভাপা পিঠায় টিকে আছে মোতাচ্ছেরের সংসার

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন   |   জেলার খবর

শীতের ভাপা পিঠায় টিকে আছে মোতাচ্ছেরের সংসার


সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

শীত এলে ভাপা পিঠাই মোতাচ্ছের হাওলাদারের জীবিকার প্রধান ভরসা। মৌসুমি এই আয়ে চলছে তাঁর ছয় সদস্যের পরিবার। প্রতিদিন বিকালে তাফালবাড়ি বাজারে ভ্যানে মাটির চুলা জ্বালিয়ে পিঠা বানান তিনি। তবে সব মিলিয়ে দৈনিক আয় হয় মাত্র ৭০০ টাকা, যা দিয়ে সংসার চালানোই কঠিন।


শীতের বাইরে বাকি সময় দিনমজুরি করলেও নিয়মিত কাজ পান না। তার ওপর শারীরিক অসুস্থতা থাকায় পরিশ্রমী কাজ করতেও কষ্ট হয়। মোতাচ্ছের বলেন, “শীতে ভাপা আর চিতই পিঠা বিক্রি করি। খরচ তুলতেই দিন যায়, তবুও সংসার চালানোর চেষ্টা করি।"


স্থানীয়দের মতে, সামান্য সহায়তা পেলে মোতাচ্ছেরের মতো মৌসুমি শ্রমজীবী মানুষের জীবন অনেকটাই সহজ হতে পারে।

জেলার খবর এর আরও খবর: