শিরোনাম

শরণখোলায় খালে ডুবে শিশুর মৃত্যু

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর

শরণখোলায় খালে ডুবে শিশুর মৃত্যু

সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট): 

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামে খালে ডুবে লাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়ির সামনের খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের খালে তাকে পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনুভা আলম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেলার খবর এর আরও খবর: