শিরোনাম

ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন   |   জেলার খবর

ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত


 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:  ময়মনসিংহের  গৌরীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ময়মনসিংহ- জারিয়া রেলপথে উপজেলার কাউরাট সালতানকান্দা এলাকায় এই ঘটনায় ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী  লোকাল ট্রেন রোববার বিকালে গৌরীপুর জংশনে যাত্রাবিরতি শ্যামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।  ট্রেনটি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট সালতানকান্দা এলাকা অতিক্রম করার সময় এক অজ্ঞাতনামা বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।


স্থানীয়রা জানান নিহত বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করতেন। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার  সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।


ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলার খবর এর আরও খবর: