শিরোনাম

শরণখোলায় স্বপ্ন ছড়াচ্ছে আমের মুকুল

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন   |   জেলার খবর

শরণখোলায় স্বপ্ন ছড়াচ্ছে আমের মুকুল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 

উপকূলীয় জনপদ শরণখোলায় এবার আম গাছে গাছে মুকুলে ভরে উঠেছে বাগান। হালকা রোদ আর অনুকূল আবহাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে আশার হাসি। উপজেলার সাউথখালী ও রায়েন্দা এলাকায় ছোট-বড় বাগানে এখন মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল।

রায়েন্দা গ্রামের স্থানীয় কৃষক হারুন হাওলাদার  বলেন, “গত বছর ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়েছিল। এবার আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে বলে আশা করছি।"

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ বছরে ১৫ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও কীটনাশক ব্যবস্থাপনায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমের মুকুল ঘিরে শরণখোলায় নতুন স্বপ্নের বীজ বোনা হচ্ছে।

জেলার খবর এর আরও খবর: