শিরোনাম

শরণখোলা-মোরেলগঞ্জকে নিরাপদ জনপদ গড়ার অঙ্গীকার

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন   |   জেলার খবর

শরণখোলা-মোরেলগঞ্জকে নিরাপদ জনপদ গড়ার অঙ্গীকার


শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম শরণখোলা-মোরেলগঞ্জকে একটি নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি শাসক নই, জনগণের সেবক। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই।চ্ তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেও তিনি নিজেকে পুরো এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করবেন বলে জানান। 

এর আগে তিনি নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে যান, দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জেলার খবর এর আরও খবর: