শিরোনাম

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে টিকে থাকা যায় না

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন   |   জেলার খবর

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে টিকে থাকা যায় না

কামাল হোসেন:


আন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন টিকে থাকা যায় না। তার প্রমান করে দেখিয়েছে দেশের তরুন শক্তি! আমাদের দেশে এখনো অনেকেই আছে যে কোন উন্নয়নমূলক চিন্তা করি তা কোন ভাবে জটিল হতে পারে কিংবা বাধাগ্রস্ত হতে পারে। এই কারনে যে কোন উন্নয়নমূলক কাজ আশানুরূপ শেষ করা যায় না। দুর্নীতি প্রতিরোধে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে পরিবর্তন করা লাগবে তার বিকল্প নেই। আমি যদি নিজেকে পরিবর্তন না করি তাহলে তা সম্ভব নয়। আমার ঘরে কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাকে সতর্ক করি। যতটা সম্ভব আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।


কুমিল্লার লালমাইয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহজাহান, সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন জিলানী, সহ-সভাপতি ডা. কাউসার আহমেদ জুয়েলসহ কমিটির অন্যান্য সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির যুগ্ন আহবায়ক কবির হোসেন রুমন, এ-সময় সাংবাদিকদের মধ্যে দৈনিক ইনকিলাবের সাংবাদিক ও লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: