শিরোনাম

গোপালগঞ্জ-২ আসনে নতুন মোড়: মনোনয়ন বাতিল হলেও আইনি লড়াইয়ের ঘোষণা লুটুলের

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন   |   জেলার খবর

গোপালগঞ্জ-২ আসনে নতুন মোড়: মনোনয়ন বাতিল হলেও আইনি লড়াইয়ের ঘোষণা লুটুলের


গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। আজ ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ ঘোষণার ফলে নির্বাচনী মাঠে সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। 

মনোনয়ন বাতিলের পরপরই লুটুল তার ভেরিফাইড ফেসবুক পেজে ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন ও দৃঢ় বার্তা দেন। তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় লড়াই চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জের জনগণ যেন মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং কোনো চাপ বা ভয়ে ন্যায্য অবস্থান থেকে সরে না যান।


লুটুল আরও জানান, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আপিল করা হবে। তার ভাষায়, সংবিধান ও আইন দ্বারা স্বীকৃত অধিকার প্রয়োগ করেই এই আপিল প্রক্রিয়ায় অগ্রসর হওয়া হচ্ছে। তিনি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় অবস্থানে থেকে সত্য ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


ফেসবুক পোস্টের শেষে ভোটারদের আশ্বস্ত করে লুটুল বলেন, জনগণের শক্তিই তার একমাত্র ভরসা এবং শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই থাকবে—এটাই গণতন্ত্রের অটল সত্য।


২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। আজ ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ ঘোষণার ফলে নির্বাচনী মাঠে সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।



স্বতন্ত্র এই প্রার্থীর এমন অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনে আপিল প্রক্রিয়ার দিকে—আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনী মাঠে পুনরায় সক্রিয় হতে পারেন কি না, সেটিই দেখার বিষয়।

জেলার খবর এর আরও খবর: