শিরোনাম

ব্র্যাক ব্যাংকে পদোন্নতি পেয়ে এএমডি হলেন দুই কর্মকর্তা

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্র্যাক ব্যাংকে পদোন্নতি পেয়ে এএমডি হলেন দুই কর্মকর্তা

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল এবং আহমেদ রশীদ জয়কে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি দিয়েছে, যা ১ মার্চ থেকে কার্যকর করা হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহীন ইকবাল ব্র্যাক ব্যাংকের এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, রেমিট্যান্স ও প্রবাসী ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসহ মূল বিজনেস সেগমেন্টগুলো দেখবেন।

শাহীন ইকবাল ২০০৪ সালে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর থেকে ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বিস্তর জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সার্টিফিকেশন অর্জন করেছেন।

পদোন্নতিপ্রাপ্ত অন্য কর্মকর্তা আহমেদ রশীদ জয় ব্র্যাক ব্যাংকের এএমডি ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ২০১৯ সালে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে এ ব্যাংকে যোগদানের পর থেকেই রিস্ক কমপ্লায়েন্স ও অ্যাসেট কোয়ালিটি শক্তিশালীকরণে ভূমিকা রাখেন।

আহমেদ রশীদ জয় তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। পরে আইএফসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সে কাজ করেন।


ব্যাংক এর আরও খবর: