শিরোনাম

হলফনামায় কে কি লিখেছেন গোপালগঞ্জের এমপিরা? (পর্ব -১)

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন   |   রাজনীতি

হলফনামায় কে কি লিখেছেন গোপালগঞ্জের এমপিরা? (পর্ব -১)


সাড়ে পাঁচ দশক ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগের একক আধিপত্য চলে আসলেও সেখানে নতুন রাজনৈতিক ইতিহাসের সূচনা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় প্রথমবারের মতো অংশগ্রহণমূলক নির্বাচনে সব আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।


গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ডা. কে এম বাবর আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী । 

গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে বিজয়ী এমপিদের হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে ,গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমের শিক্ষাগত যোগ্যতা এমএসএস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সাইন্সে স্নাতক ও স্নাতকোতত্তর সম্পন্ন করেছেন। 


গোপালগঞ্জ-২ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ডা. কে এম বাবর আলীর শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে স্বশিক্ষিত।

রাজনীতি এর আরও খবর: