গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি লড়তে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু!
কামাল হোসেন:
গতকাল ২৪ মার্চ. মঙ্গলবার রাতে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলায় অংশরত হেলাল উদ্দিন মজুমদার (৫৩), পিতা মৃত আবুল কাসেম কোয়াড় মজুমদার বাড়ি, হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই আনুমানিক ১১-১০ মিনিটে মৃত্যু বরণ করেন বলে জানান হেলাল মজুমদারের জেঠাতো আরিফ মজুমদার। জনাব হেলাল উদ্দিন মজুমদার বিশিষ্ট ফুটবলার প্রাক্তন সেনা সদস্য আবদুল কাদের মজুমদারের (আর্মি কাদের) চাচাতো ভাই। স্হানীয় কোয়াড় বাজারে মুদি দোকান চালাতেন। হেলাল উদ্দিন মজুমদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আয়োজকদের একজন জনাব আনোয়ার হোসেন বলেন, খেলার একপর্যায়ে বলি হেলাল নিস্তেজ হয়ে পড়েন, চিকিৎসক দ্রুত তাঁকে পরীক্ষা করেন, এসময় তাঁকে মৃত ঘোষণা করেন।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
