শিরোনাম

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের ‘বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকায় পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন   |   বীমা

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের  ‘বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকায়  পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রকাশিত ‘বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকায় স্থান পেয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) , বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী বি এম ইউসুফ আলী।  আমেরিকার সবচেয়ে প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন " বিজনেস আমেরিকা ম্যাগাজিন" এর গত এপ্রিল ২০২৬ এর বিশেষ প্রকাশনায়  বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকা প্রকাশ করে।


কোম্পানি সূত্রে জানা যায়, তাঁর নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। 

শরীয়তপুরে জন্ম নেওয়া বি এম ইউসুফ আলী দেশের বীমা খাতে একটি পরিচিত নাম। তাঁর নেতৃত্বে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি দেশের কর্পোরেট খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে।

এদিকে, তাঁর এই অর্জনে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করা হয়েছে।

বীমা এর আরও খবর: