শিরোনাম

মহেশখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা

 প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন   |   আবহাওয়া

মহেশখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা


নুরুল করিম (মহেশখালী) : 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহেশখালীতে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারণ্যের বাংলাদেশ গড়ব এ প্রতিপাদ্যে ১০ মার্চ (মঙ্গলবার) দুপুরে উপজেলা  প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশন এর কর্কর্তাদের টিম দূর্যোগকালী সময়ে করনীয় বিষয়ে  মহড়া প্রদর্শন করে ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়


আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী সুদর্শন কান্তি দে, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ছৈয়দুল হক, সমাজসেবা অফিসার দিদার আলম এবং সিপিবি’র টিম লিডার আকতার কামাল চৌধুরী, মহেশখালী প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।