শিরোনাম

কুমিল্লা -১০ নাঙ্গলকোট ও দেবিদ্দার -৪ বিএনপি'র প্রভাবশালী ধানের শীষের দুই প্রার্থীর শেষ রক্ষা হলো না

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন   |   রাজনীতি

কুমিল্লা -১০ নাঙ্গলকোট ও দেবিদ্দার -৪ বিএনপি'র প্রভাবশালী ধানের শীষের দুই প্রার্থীর শেষ রক্ষা হলো না

খন্দকার দেলোয়ার হোসেন (কুমিল্লা) : কুমিল্লায় বিএনপি ও ধানের শীষের দুই প্রার্থীর দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপির কারণে শেষ রক্ষা হলো না। সরজমিন ঘুরে জানা যায়, কুমিল্লা -১০ নাঙ্গলকোট সংসদীয় আসনের ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ও কুমিল্লা -১০ নাঙ্গলকোট নির্বাচনী এলাকার ভোটার, চট্টগ্রাম মাদক মামলা নিষ্পত্তি না হওয়ায় নির্বাচনী হলফ নামায় এ সমস্ত কিছু গোপন রাখার কারণে নির্বাচন কমিশন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আব্দুল গফুর ভুঁইয়া উচ্চ আদালতে আপিল দায়ের করলে তার মনোনয়ন ফিরে পেতে হাইকোর্ট আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে,দেওয়া সিদ্ধান্ত শেষে বিচারপতি রাজিক, আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয় গঠিত বেঞ্চ আবেদন খারিজ করে দেন। দুই বার তার আফিল খারিজ করে দেয় উচ্চ আদালত। কুমিল্লা-১০ নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিএনপি নেতা কর্মী দলীয় সমর্থকরা তার উপর ক্ষিপ্ত হয়ে নির্বাচনে এলাকার একাধিক স্থানে অফিস ভাঙচুর ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে তার নেতাকর্মীদের বিরুদ্ধে। চক্ষু লজ্জায় কোন নেতাকর্মীর মুঠোফোন রিসিভ করেননি। তিনি তার নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় চলে যান।তার প্রতিদ্বন্দ্বী বিএনপি'র বিদ্রোহী ধানের শীষের প্রার্থী মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া উচ্চ আদালতেধানের শীষের পক্ষে রিট দাখিল করলে,উচ্চ আদালত তার পক্ষে রায় ঘোষণা করেন ধানের শীষের প্রতীক নিয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা -১০ নাঙ্গলকোট উপজেলা ও লালমাই উপজেলায় ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। মোবাশ্বর,আলম ভূঁইয়ার আর কোন বাধা রইল না। অপরদিকে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কে ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ও উচ্চ আদালত, প্রার্থিতা প্রত্যাহার করেছে । মুন্সির বিরুদ্ধে এনসিবির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ উচ্চ আদালতে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনে মুন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তিনি একাধিকবার আপিল দায়ের করেন উচ্চ আদালত তার আপিল খারিজ করে দেন। মুন্সিও হাসনাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আদালত হাসনাতের পক্ষে রায় ঘোষণা করলে কুমিল্লা- ৪ দেবিদ্বার আসনে এনসিবির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ শাপলা কলি নিয়ে নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আইনি কোন বাধা রইল না। আর মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন থেকে সরে এলাকা ছেড়ে ঢাকায় চলে যান। এদিকে আইনি লড়াই করে শেষ পর্যন্ত পরাজিত হয়ে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন তিনি দেবিদ্বার মানুষের উন্নয়নে এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন তিনি দেবিদ্বার থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার গ্রহণযোগ্যতা এলাকার মানুষ মূল্যায়ন করবে ‌। তিনি একজন শিল্প উদ্যোক্তা, একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে ধানের শীষ প্রতীক প্রার্থী ফিরে পাননি। বেঁচে থাকলে ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে। তিনি মনোনয়নে ফিরে না পাওয়ায় দেবিদ্দারের বিএনপির রাজনীতির অঙ্গনে নেতাকর্মীদের মাঝে কালো মেঘের ছায়া নেমে এসেছে। তার সমর্থিত হাজার হাজার নেতাকর্মী হতাশ হয়ে অনেকে বলেন, দেবিদ্দারের জন্য ইতিহাসের পাতায় লেখা থাকবে এক বেদনা বিধুর,অধ্যায়।


রাজনীতি এর আরও খবর: